আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বহড়ু পঞ্চায়েতের উদ্যোগে স্কুল পড়ুয়াদের ও সাধারণ মানুষের জন্য শৌচালয়ের উদ্বোধন করলেন জয়নগর ১নং বিডিও শুভদীপ দাস

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বহড়ু : রাজ্যে সরকারের গ্রামীন পঞ্চায়েতের মাধ্যমে গ্রামের একাধিক উন্নয়ন মূলক কাজ চলছে।আর শুক্রবার জয়নগর এক নং ব্লকের বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের হাসিমপুর এফ পি স্কুল চত্বরে এস বি এম এন্ড ১৫ এফ সির অর্থ আনুকুল্যে স্কুল পড়ুয়াদের জন্য একটি শৌচালয় ও সাধারণ মানুষের জন্য পে এন্ড ইউুজ সুলভ শৌচালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল।

এদিন এই উদ্বোধনে উপস্থিত ছিলেন জয়নগর এক নং বিডিও শুভদীপ দাস,জয়নগর এক নং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ হাজি সাইফুল লস্কর,জয়নগর এক নংপঞ্চায়েত সমিতির সদস্য অতিয়ার রহমান লস্কর,বহড়ু ক্ষেত্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মতিবুর রহমান লস্কর,পঞ্চায়েত সদস্যা ইসমাতারা মোল্লা, রাবেয়া লস্কর , হাসিমপুর এফ পি স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ বাবু সহ শিক্ষক বৃন্দ, হাফেজ জহিরুল হক মোল্লা, স্থানীয় কল্যাণ সংঘের সভাপতি, মফিজ উদ্দীন শেখ,সম্পাদক সাহিদুল লস্কর সহ আরো অনেকে।

See also  আউশগ্রামে জাতীয় সড়কের ধার থেকে উদ্ধারঅজ্ঞাতপরিচয়ের হত পা বাঁধা মৃতদেহ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি