আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এক নাবালিকাকে বিবাহ করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : প্রতিবেশী এক নাবালিকাকে বিবাহ করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক জয়নগরে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জয়নগর থানার তিলপি এলাকায় গত এক বছর ধরে প্রতিবেশী ফিরোজ সেখের (২০)সাথে সালমা সেখের (১৮)প্রেমের সম্পর্ক তৈরী হয়।

গত তিন চার মাস আগে তারা পালিয়ে গিয়ে বিবাহ করে।আর নাবালিকার বাবা তখন জয়নগর থানায় ঐ ছেলেটির নামে অভিযোগ দায়ের করে।এবছর সালেমা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।সে ফিরোজের সাথে বর্তমানে ফিরোজের বাড়িতে থাকতো।কেরলে দুজনে কাজে যাবে বলে সালেমা বাড়িতে আধার কার্ড সহ কিছু আনতে গেলে তার বাবা মেয়েকে আটকে রাখে বলে অভিযোগ।

আর মঙ্গলবার সালেমা বাপের বাড়ি থেকে পালিয়ে স্বামী ফিরোজের কাছে চলে যায়।আর তখন সালেমার বাবা আবার পুলিশের কাছে অভিযোগ জানায়।তবে মেয়েটি বর্তমানে সাবালিকা হয়ে গেছে।তবু্ও নাবালিকা থাকা কালীন অভিযোগের ভিত্তিতে পুলিশ ফিরোজ সেখকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।

বুধবার ধৃতকে নিদিষ্ট ধারার ভিত্তিতে জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।আর মেয়েটির শারীরিক পরীক্ষা করা হয়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

See also  এক নজরে কৃষকসেতু নিউজ বাংলা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি