আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুকুর সংস্কারের সময় মেমারিতে মিলল হাজার বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান, ২০ ফেব্রুয়ারি: পূর্ব বর্ধমানের মেমারি থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের বড়র গ্রামে পুকুর সংস্কারের কাজ চলাকালীন উদ্ধার হল প্রায় হাজার বছরের পুরনো কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি। পুকুর থেকে পাঁক তোলার সময় যন্ত্রের মুখে উঠে আসে কালো ব্যাসল্ট পাথরের ওই প্রাচীন মূর্তি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘ভেবার পাড়’ নামে পরিচিত পুকুরটি দীর্ঘদিন ধরে মজে ছিল। পুকুরের মালিক সংস্কারের উদ্যোগ নিলে কয়েকদিন আগে থেকেই মাটি কাটার কাজ শুরু হয়। বৃহস্পতিবার পাঁক তোলার সময় হঠাৎই মাটির তলা থেকে বেরিয়ে আসে বিষ্ণুমূর্তিটি। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা পুকুরপাড়ে ভিড় জমান এবং মূর্তিটি স্থানীয় মন্দিরে প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করেন।

তবে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়-এর সংগ্রহশালার কর্মীদের খবর দেওয়া হলে বিকেলে সংগ্রহশালার প্রতিনিধি শ্যামসুন্দর বেরা থানায় এসে মূর্তিটি গ্রহণ করেন। ভবিষ্যতে মূর্তিটি বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালাতেই সংরক্ষিত থাকবে।

শ্যামসুন্দর বেরা জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মূর্তিটি একাদশ শতকের সেন যুগের। ৩১ ইঞ্চি উচ্চতা ও ১৫ ইঞ্চি প্রস্থের এই কালো ব্যাসল্ট পাথরের বিষ্ণুমূর্তির নিচের দুটি হাত ভাঙা এবং মুখমণ্ডলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত। উপরের ডান হাতে গদা ও বাম হাতে চক্র রয়েছে। শৈলীর ভিত্তিতে এটি ‘ত্রিবিক্রম’ রূপের বিষ্ণুমূর্তি বলেই মত বিশেষজ্ঞদের। উল্লেখ্য, মাসখানেক আগে রায়নার পলাসন গ্রাম থেকেও একই ধরনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছিল বলে সংগ্রহশালা সূত্রে জানা গিয়েছে।

See also  অতিথি আপ্যায়নের জন্য পূর্বস্থলীতে দোল উৎসবের মেলায় দেদার বিক্রী হচ্ছে ১০০০ টাকা পিস দরের ৮ কেজি ওজনের রসগোল্লা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি