আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রেম দিবসে রেজিস্ট্রি থেকে ফেরার পথে বিপত্তি! স্কুটির ডিকি থেকে বন্দুক উদ্ধার, বর্ধমানে ধৃত হবু দম্পতি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রেম দিবসে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে প্রাক-বৈবাহিক নথিপত্র জমা দিয়ে ফেরার পথে স্কুটির ডিকি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের অভিযোগে পুলিশ আটক করল এক হবু দম্পতিকে। ঘটনাটি বর্ধমান শহরের গোলাপবাগ মোড় এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, তল্লাশির সময় স্কুটির ডিকি থেকে একটি বন্দুক উদ্ধার হয়। তবে কোনো কার্তুজ মেলেনি। স্কুটিটি বাজেয়াপ্ত করা হয়েছে। আটক যুবতী বর্ধমান শহরের বাসিন্দা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। যুবকের বাড়ি বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার বিজপুর এলাকায়। ধৃত যুবকের নাম প্রসেনজিৎ বিশ্বাস। দু’জনকে বর্ধমান থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

যুবতীর পরিবারের দাবি, কীভাবে স্কুটিতে বন্দুক এল তা তারা জানেন না। কেউ শত্রুতা করে ফাঁসানোর চেষ্টা করেছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্রটির উৎস ও লাইসেন্স সংক্রান্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে।

See also  একই স্থানে দিনে কালীপুজো, রাতে জলসা, শতাধিক বছরের পরম্পরা মঙ্গলকোটে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি