আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কালনা মহকুমা হাসপাতালে হজযাত্রীদের টিকাকরণ, গোলাপ দিয়ে শুভেচ্ছা মন্ত্রী-র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

এবছর পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা থেকে ১৮ জন হজযাত্রায় অংশগ্রহণ করবেন। কালনা মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় হজযাত্রীদের টিকাকরণ কর্মসূচি। পবিত্র হজযাত্রার আগে নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে এদিন হজযাত্রীদের প্রয়োজনীয় টিকা প্রদান করা হয় হাসপাতালের তরফে।

হজযাত্রীদের শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার হাসপাতালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি উপস্থিত হজযাত্রীদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে শুভকামনা জানান এবং তাঁদের সুস্থ ও নিরাপদ যাত্রা কামনা করেন।

বৃহস্পতিবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালনা মহকুমা হাসপাতালের সুপার চন্দ্রশেখর মাইতি, অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস-সহ হাসপাতালের অন্যান্য আধিকারিক ও স্বাস্থ্যকর্মীরা। জানা গিয়েছে, এবছর কালনা মহকুমা থেকে মোট ১৮ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা দেবেন। তাঁদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই এই টিকাকরণ কর্মসূচির আয়োজন করা হয়।

See also  মায়ের আত্মঘাতী হবার ঘটনায় গ্রেপ্তার নেশাগ্রস্ত ছেলে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি