আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

গলসিতে ফের বোমা আতঙ্ক, দামোদর নদ সংলগ্ন এলাকা ঘিরে রাখল পুলিশ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের গলসিতে ফের বোমা আতঙ্ক ছড়াল। গলসির শিল্যা পার্ক সংলগ্ন দামোদর নদে বেনার ঝোড়ের পাশে বোমার মতো বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। সতর্কতামূলকভাবে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দা অষ্টম বাগদী জানান, নদীতে মাছ ধরতে যাওয়ার সময় তিনি পুলিশের গাড়ি দেখতে পান।

কাছে গিয়ে জানতে পারেন, ওই এলাকায় নাকি বোমা উদ্ধার হয়েছে। উল্লেখ্য, গলসির শিল্যা এলাকায় বিগত কয়েক বছরে বালি নিয়ে একাধিকবার বিবাদ তৈরি হয়েছিল। সেই সময় বোমাবাজির অভিযোগও উঠেছিল। দীর্ঘদিন এলাকা শান্ত থাকলেও হঠাৎ এই ঘটনায় ফের আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বস্তুটি সত্যিই বোমা কি না, তা পরীক্ষা করে দেখা হবে। যদি বোমা হয়ে থাকে, তবে কে বা কারা কী উদ্দেশ্যে তা ওই এলাকায় রেখেছে, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

See also  সৃষ্টি দুর্গোৎসব এবং কালচারাল সোসাইটির খুটি পূজার শুভ সূচনা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি