আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আশা কর্মী ও পৌর স্বাস্থ্য কর্মীদের উপর পুলিশের অত্যাচারের বিরুদ্ধে নাগরিক ও প্রতিবাদ সভা হয়ে গেল জয়নগরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আশা ও পৌর স্বাস্থ্য কর্মীদের ন্যায্য দাবীর ভিত্তিতে গড়ে ওঠা আন্দোলনে পুলিশের নক্কারজনক ভূমিকার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় জয়নগর থানার মোড়ে নাগরিক প্রতিবাদ সভা হয়ে গেল স্বাস্থ্য কর্মীদের উদ্যোগে।

এদিনের এই সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের সদস্য তথা প্রাক্তন প্রধান শিক্ষক কানাইলাল দাস,আই সি ডি এসের রাজ্য সম্পাদিকা মাধবী পন্ডিত,আশা কর্মী সংগঠনের জেলা সম্পাদিকা মিতা দাস সহ আরো অনেকে।

এদিনের এই সভা থেকে কলকাতায় পুলিশের ভূমিকার নিন্দার পাশাপাশি,তাদের নায্য অধিকার ফিরিয়ে আনতে জোরদার আন্দোলনের ঘোষণা করা হয়।তাদের দাবী না মানলে আগামীদিনে আরও বড় মাপের আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।গত ২৩ শে ডিসেম্বর থেকে এই ইস্যুতে কর্মবিরতি চালিয়ে আসছে আশা কর্মী সহ স্বাস্থ্য কর্মীরা।

See also  বাস-ডাম্পার সংঘর্ষে আহত ১৬, পাঁচজন বর্ধমানে রেফার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি