আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রাকৃতিক উপায়ে মোমবাতি তৈরি করে স্বনির্ভর হবার পথ দেখাচ্ছে নিমপীঠ রামকৃষ্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্র

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সুন্দরবনের কৃষকদের নিয়ে বহু বছর ধরে কাজ করে চলেছে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্র।চাষিদের উৎসাহ বৃদ্ধির পাশাপাশি মধু উৎপাদন ও তার থেকে তৈরি মোমের ব্যবহার বাড়ানোর লক্ষে পরীক্ষা নিরিক্ষা করছে।আর এই মধুর যেমন ভালো বাজার রয়েছে তেমনি মোমের তৈরি পন্যের ও ভালো বাজার পাওয়া যেতে পারে।

আর এই মোম থেকে একেবারে প্রাকৃতিক নিয়মে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের মোমবাতি তৈরি করা হচ্ছে।এ ব্যাপারে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান তথা বরিষ্ঠ বিজ্ঞানী ড: চন্দন কুমার মন্ডল বলেন,আমরা প্রাকৃতিক উপায়ে ফুলের পরাগ মিলন ঘটিয়ে মধু উৎপাদন করি।

আর এবার মধুর পাশাপাশি মোমের ব্যবহারের উপর জোর দিচ্ছি। যাতে এই মোমবাতি তৈরি করে বিক্রয় করে স্বনির্ভর হতে পারে এলাকার মানুষ। স্বনির্ভর গোষ্ঠীর মহিলার এই মোমকে কাজে লাগিয়ে মোমবাতি তৈরি করতে পারে।প্রাকৃতিক উপায়ে এই মোমবাতি থেকে পরিবেশের কোনো ক্ষতি হবে না।আর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই মোমবাতি থেকে।

See also  শীত পড়তেই বাঘের পায়ের ছাপ মৈপীঠের লোকালয়ে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি