আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নরেন্দ্রপুরের পর এবার সোনারপুরে ভয়াবহ আগুন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: আগুন যেন পিছু ছাঁড়ছে না।আনন্দপুরের রেশ কাটার মধ্যেই নরেন্দ্রপুর ও সোনারপুরে আগুন। ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোনারপুরের মিশনপল্লী এলাকায়।সোমবার গভীর রাতে প্রায় ১টা নাগাদ একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক দোকানে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল।

দমকলের দু’টি ইঞ্জিন প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়ায়। এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান,আমরা অগ্নিকাণ্ডের খবর পাই এরপর তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসি।যুদ্ধকালীন তৎপরতায় আগুননেভানোর কাজ শুরু করে দিই এবং সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়।খবর পেয়েই ছুটে আসে দমকলের আধিকারিক।

’’তবে দমকল স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে। কীভাবে আগুন লাগলো সেই ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ আধিকারিকরা।এই ঘটনায় কতটা ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান প্রশাসনের। আগুনের তীব্রতা এত ছিল যে মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে।তবে আগুন পুরোটাই নিয়ন্ত্রণে।হতাহতের কোনো খবর নেই।

See also  ঘাট ষষ্ঠী পূজা পালিত হলো রায়নায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি