আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সরল শিশুরা হারিয়ে দিল পুলিশকে।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ছাড় পেলেন না থানার আই সি থানায় ঢুকে সরস্বতী পুজোর চাঁদা নিলো তিন শিশু। পুজোর আগের দিন। হঠাৎই রসিদ হাতে ছুটে এলো তিনটি শিশু। রসিদে লেখা পুলিশ কাকু ৫০ টাকা”। কার হাতে সেই রসিদ যাবে, তা শিশুরা হয়তো জানত না। সৌভাগ্যক্রমে সেই রসিদ গিয়ে পৌঁছল নবগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সৌরভ সেনের হাতে।

শিশুরা জানেই না—যাঁকে তারা আদর করে “পুলিশ কাকু” লিখেছে, তিনিই যে থানার আইসি! হাসিমুখে রসিদটি হাতে নিয়ে মুহূর্তেই আবেগে ভরে ওঠেন আইসি সৌরভ সেন। শিশুদের সরলতা, মধুর ব্যবহার আর নিষ্পাপ ভালোবাসা যেন মন ছুঁয়ে যায় সকলের। কোনো দ্বিধা না করে, হাসিমুখেই চাঁদা গ্রহণ করেন তিনি।

পুজোর আনন্দের আগমুহূর্তে এই ছোট্ট ঘটনাই মনে করিয়ে দিল— পুলিশ আর সাধারণ মানুষের সম্পর্ক শুধু দায়িত্বের নয়, ভালোবাসা আর বিশ্বাসেরও। আর যিনি চাঁদা দিলেন তিনি জানালেন ওদের নিষ্পাপ মন এবং ওদের কথা সত্যি ছোটবেলার কথা মনে করিয়ে দিল। এত ভালো লাগলো, বলে বোঝাতে পারবো না। আমার জীবনে এটা অন্যতম সেরা ঘটনা থাকবে বলে জানালেন তিনি।

See also  বাবা ও ঠাকুরদাদার স্মৃতি আঁকড়ে পৈত্রিক মাটির বাড়িতে থাকতেন দম্পতি - বাড়ি ভেঙে পড়ায় সেখানেই একসঙ্গে হারালেন প্রাণ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি