আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

৫০ কেজি গাঁজা সহ গ্রেফতার ৬ সোনারপুরে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, সোনারপুর: আবার বড়সড় সাফল্য পেল পুলিশ।প্রায় ৫০ কেজি গাঁজা সহ মোট ৬ জন কে গ্রেফতার করলো সোনারপুর থানার পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন মহিলাও রয়েছেন। পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই মালদহের বাসিন্দা।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতদের লক্ষ্য ছিল মালদহ থেকে গাঁজা নিয়ে এসে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় বিক্রি করা।

আগাম খবর পেয়ে আগে থেকেই কালিকাপুর এলাকায় নজরদারি চালাচ্ছিল সোনারপুর থানার পুলিশ ও বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশন গ্রুপ।মঙ্গলবার শিয়ালদহ থেকে লোকাল ট্রেনে এসে ধৃতরা কালিকাপুর স্টেশনে নামেন। সেখান থেকে কালিকাপুরেরই একটি ফাঁকা জায়গায় রাস্তার ধারে গাঁজা হস্তান্তরের পরিকল্পনা ছিল।

সেই সময়ই অভিযান চালিয়ে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষকে একসঙ্গে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে,উদ্ধার হওয়া বিপুল পরিমাণ গাঁজা বিভিন্ন জায়গায় বিক্রির পরিকল্পনা ছিল।ইতিমধ্যেই সেই মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গেই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতার হওয়া ৬ জনকে বুধবার সোনারপুর থানা থেকে আলিপুর আদালতে পেশ করা হয়। গোটা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

See also  পূর্ব বর্ধমানের রায়নায় বোমা উদ্ধার , এলাকায় চাঞ্চল্য

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি