আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বছরের গৌরবময় যাত্রার ইতি, নাসা থেকে অবসর নিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ভারতীয় বংশোদ্ভূত প্রবীণ মহাকাশচারী সুনীতা উইলিয়ামস নাসা থেকে অবসর গ্রহণ করেছেন। ২০২৫ সালের ২৭ ডিসেম্বর তাঁর অবসরের ঘোষণা করা হয়। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি নাসার অন্যতম অভিজ্ঞ ও সম্মানিত মহাকাশচারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এই সময়কালে সুনীতা উইলিয়ামস মোট তিনটি মহাকাশ অভিযানে অংশ নেন এবং মহাকাশে কাটিয়েছেন মোট ৬০৮ দিন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একাধিক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তিগত পরীক্ষায় তাঁর অবদান নাসার ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে।নাসার প্রথম সারির মহাকাশচারীদের মধ্যে অন্যতম সুনীতা উইলিয়ামস তাঁর দক্ষতা, নেতৃত্ব এবং নিষ্ঠার মাধ্যমে বিশ্বজুড়ে অগণিত তরুণ-তরুণীকে মহাকাশ গবেষণার স্বপ্ন দেখিয়েছেন।

তাঁর অবসর নাসার এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হলেও, মহাকাশ অভিযানে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

See also  বর্ধমানের রাজনীতিতে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব আইনুল হক যোগ দিতে চলেছে ঘাসফুল শিবিরে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি