আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নতুন বছরের শুরুতে ট্রাফিক এর ঝঞ্ঝাট শিলিগুড়িতে।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

যত দিন যাচ্ছে জনসংখ্যা বাড়ছে শিলিগুড়িতে। যতই নিয়ম করা হোক না কেন ট্রাফিক সমস্যার সমাধান হচ্ছে না। ঠিক এমনটাই মদ সাধারণ মানুষের শিলিগুড়ির বেশ কয়েকটি রাস্তা সন্ধ্যার পর থেকে চলাচল করা দায় হয়ে পড়ে। শিলিগুড়ির বিধান মার্কেট সেবক রোডে সন্ধ্যাবেলায় পথ চলতি মানুষ যাতায়াত করতে পারেন না।

সব থেকে বেশি অসুবিধা হয় বাচ্চা এবং বয়স্কদের। শহর শিলিগুড়িতে আধুনিকতা বাড়ার সাথে সাথে বাড়ছে সমস্যা। এক জায়গা থেকে আরেক জায়গা মানুষের যাতায়াত করা শুধুমাত্র অসম্ভব নয় প্রচন্ডভাবে মুশকিল হয়ে পড়েছে। শহর শিলিগুড়িতে ট্রাফিক আইন লঙ্ঘন রোজই হচ্ছে। এই বছর এবং তার আগের বছরে সবচাইতে বেশি বাড়তি সমস্যা দেখা যাচ্ছে ট্রাফিক কে নিয়ে।

যেটা এই বছরও ব্যতিক্রম হয়নি। শিলিগুড়ি বিধান রোডের অবস্থা ও খারাপ। সকাল সন্ধ্যা চলাফেরা করা প্রচন্ডভাবে দায় হয়ে পড়ে। বিশেষ করে সন্ধ্যার পরে। যদিও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং শিলিগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তবে তা কতখানি কার্যকর হবে সেটা আপাতত সময় বলে দেবে।

See also  সেহারাবাজার পুলিশ ফাঁড়িতে স্মারকলিপি প্রদান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি