আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

এসআইআর কাজের চাপেই অসুস্থ বি এল ও কর্মী: মেমারিতে ফের হাসপাতালে ভর্তি সরকারি কর্মী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

রাজ্যজুড়ে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) সংক্রান্ত কাজ চলাকালীন ফের অসুস্থ হয়ে পড়লেন এক বি এল ও (BLO) কর্মী। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি দু’নম্বর ব্লকে। অতিরিক্ত কাজের চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে পড়েন ওই কর্মী, বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

অসুস্থ বি এল ও কর্মীর নাম সাইমা বেগম। তিনি মেমারি দু’নম্বর ব্লকের তাজপুর এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন আইসিডিএস কর্মী এবং বর্তমানে এসআইআর ভেরিফিকেশনের কাজে নিযুক্ত রয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৫৬ বছর বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি মেমারি দু’নম্বর ব্লক অফিসে এসআইআর সংক্রান্ত ভেরিফিকেশনের কাজ চলছিল। সেই সময় হঠাৎই ব্লক অফিস চত্বরে অসুস্থ হয়ে পড়েন সাইমা বেগম। দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এরপর পরিবারের তরফে তড়িঘড়ি তাঁকে পাহাড়হাটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের নজরদারিতে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। এসআইআর-এর মতো গুরুত্বপূর্ণ কাজের চাপ ও দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের ফলে এই অসুস্থতার ঘটনা ঘটেছে বলেই পরিবারের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে নতুন করে প্রশ্ন উঠছে—অতিরিক্ত কাজের চাপ ও পর্যাপ্ত বিশ্রামের অভাবে মাঠপর্যায়ের কর্মীরা কতটা নিরাপদ।

এর আগেও বিভিন্ন জায়গায় এসআইআর কাজ চলাকালীন কর্মীদের অসুস্থ হওয়ার খবর সামনে এসেছে। ফলে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজের পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও যে সমান গুরুত্বপূর্ণ, তা আবারও স্পষ্ট হয়ে উঠল।

See also  বিকল্প চাষের সহায়তায় রাজ্য সরকার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি