আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সর্বভারতীয় অংকন প্রতিযোগিতায় আবার বড়সড় সাফল্য পেল জয়নগরের মেয়েরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: জয়নগর মোয়ার পাশাপাশি পড়াশোনা, খেলাধুলাতে নজির রেখেছে।আর এবার আঁকার মধ্যে দিয়ে রাজ্যের মধ্যে নজির সৃষ্টি করলো জয়নগর। সর্ব ভারতীয় অংকন প্রতিযোগিতায় অসামান্য সাফল্য পেল এবার দক্ষিন ২৪ পরগনা।শনিবার ও রবিবার উত্তর ২৪ পরগনার বিধাননগর ও নৈহাটিতে সর্ব ভারতীয় অংকন রত্ন প্রতিযোগিতায় দক্ষিন ২৪ পরগনার জয়নগরের অক্ষয় আর্ট এন্ড – কালচার সংস্থা থেকে অঙ্কন প্রশিক্ষক অক্ষয় ঘোষের নেতৃত্বে প্রতিযোগিরা এই অঙ্কন রত্ন প্রতিযোগিতায় অংশ নেন।

শনিবার বিধাননগর বি ডি পার্কে সর্বভারতীয় শিল্প কলা পরিষদ আয়োজিত সর্ব ভারতীয় অংকন প্রতিযোগিতায় জয়নগর থেকে ১২ জন শিক্ষার্থী অংশ নেয়। জয়নগরের জুবাইদা মোল্লা গ বিভাগে চারশো পরীক্ষার্থীর মধ্যে তৃতীয় স্থান অধিকার করে বোঞ্জ মেডেল পায়।ঘ বিভাগে অর্পিতা দাস সেরার সেরা পুরস্কার পান।

আবার রবিবার নৈহাটির ঐক্যতান মঞ্চে সর্ব ভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সর্ব ভারতীয় মেধা অংকন রত্ন প্রতিযোগিতায় জয়নগরের বৃষ্টি মিস্ত্রি ও তনুশ্রী ঘোষ চ বিভাগে এক হাজার পরীক্ষার্থীর মধ্যে সেরা হয়ে ২৪ ক্যারটের সোনা জেতে।ঘ বিভাগে স্বদেশ মালিক,কথা বলিয়ার, সোহানা গাজী,রঙ্গন রুই দাস, জয়শ্রী ভট্টাচার্য, পর্ণা মন্ডল,প্রীতি সিংহ আরোহী ঘোষ ও নিশা মিস্ত্রী সোনার প্লেট এবং বাকি ৩৬ জন রুপোর প্লেট পায়।

কৃতিদের অঙ্কন প্রশিক্ষক অক্ষয় ঘোষ রবিবার বলেন, এত বড় সম্মান পেয়ে আমরা গর্বিত। আর এই সম্মাণ শুধু জয়নগর নয় সারা দেশের কাছে গর্বের। এই সম্মাণ পেয়ে খুশি কৃতি প্রতিযোগীরা। আনন্দিত জয়নগর বাসীরা।

See also  দীঘায় উঠলো বিশাল৭৮০ কিলোর চিলশঙ্কর মাছ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি