আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব সাড়ম্বরে পালিত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার রায়না–১ ব্লকের সেহারাবাজারে সাড়ম্বরে পালিত হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব। সেহারাবাজার চন্দ্র কুমার ইনস্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত এই ধর্মীয় অনুষ্ঠানে দিনভর ভক্তদের ঢল নামে।

সকালে প্রার্থনা সভা ও মাঠ পরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সারাদিন ধরে চলে ঠাকুরের নাম সংকীর্তন ও ধর্মীয় অনুষ্ঠান। ভক্তিমূলক পরিবেশে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

দুপুরে অনুষ্ঠিত হয় মহাপ্রসাদ বিতরণ বা আনন্দবাজার। আয়োজকদের উদ্যোগে প্রায় দশ হাজার মানুষকে খাবার পরিবেশন করা হয়। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষই এই প্রসাদ গ্রহণ করেন।

এলাকার বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ভক্তদের মতে, এমন আয়োজন সমাজে ভ্রাতৃত্ব, শান্তি ও মানবিকতার বার্তা বহন করে। জন্ম মহোৎসব উপলক্ষে সেহারাবাজার এলাকায় উৎসবের আমেজ চোখে পড়ে।

See also  এবার শহর বর্ধমানে চললো গু*লি-গ্রেপ্তার ৩

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি