আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ভয়াবহ পথ দুর্ঘটনায় নিভে গেল দুই তরতাজা প্রাণ, বাস–বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত দুই ভাই

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

শনিবার সকালে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত মূলগ্রাম এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই আরোহী। পরে চিকিৎসাধীন অবস্থায় দু’জনেরই মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মীর আকতাব উদ্দিন (২৫) ও শেখ আব্দুল সরতাজ (১৮)। দু’জনই জাঙ্গিপাড়া থানার বাসিন্দা—মীর আকতাবের বাড়ি মিলারপুর এলাকায় এবং শেখ আব্দুল সরতাজের বাড়ি ফুরফুরায়। সম্পর্কে তাঁরা দূর সম্পর্কের ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তাঁরা। শনিবার সকালে বাইক নিয়ে বেরোনোর সময় মূলগ্রাম এলাকায় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় প্রথমে শেখ আব্দুল সরতাজকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, গুরুতর আহত মীর আকতাব উদ্দিনকে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয় পূর্ব বর্ধমান জেলার,কালনা মহকুমা হাসপাতালে। কিন্তু সেখানেই দুপুর নাগাদ তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, মাত্র ছয় দিন আগেই বিয়ে হয়েছিল মীর আকতাব উদ্দিনের। নতুন সংসার শুরু হওয়ার আগেই এভাবে প্রাণ হারানোয় ভেঙে পড়েছে পরিবার ও আত্মীয়স্বজনরা।

পুলিশ জানিয়েছে, রবিবার দু’জনের মৃতদেহের ময়নাতদন্ত করা হবে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট বাসটিকে আটক করা হয়েছে।

See also  আজকের দিনের ইতিহাস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি