আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সমুদ্রের জলের স্তর মাপতে গঙ্গাসাগরে এসেছে রিমোট অপারেটেড ভেহিকেল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: এবার সমুদ্রের জলের স্তর মাপতে গঙ্গাসাগরে এসেছে ‘রিমোট অপারেটেড ভেহিকেল’। এনডিআরএফ-এর হাত ধরে এই মেশিন এসেছে সাগরে। এতে বোঝা যাচছে জলের স্তর কতটা বাড়ছে সেই অনুযায়ী স্নান করানো যাবে। সমুদ্রের গভীরতা মাপতে এই যন্ত্র কাজ করছে। অগভীর সমুদ্রে যদি কোনও দুর্ঘটনা ঘটে, সেখানে জলের গভীরতা কতটা আছে, তা আগে ওই যন্ত্রের মাধ্যমে মেপে নিয়ে উদ্ধার কাজ করা হচ্ছে।গঙ্গাসাগর মেলায় এনডিআরএফ-র টিম তারের সাহায্যে যন্ত্রকে জলে নামিয়ে দেয়।

এই যন্ত্র ক’দিন আগেই কাকদ্বীপ লট এইটে মুড়িগঙ্গা নদীতে ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের আধিকারিকরা। সেখানে একটি ভেসেল আটকে গিয়েছিল। তবে কোনও চর ছিল না। তারপর ওই যন্ত্র নামিয়ে গভীরতা মেপে নেওয়া হয়। এরপর ডুবুরি নামিয়ে দেখা হয় কী হয়েছে।ঘটনার পর জানা যায়, মাছের জাল আটকে গিয়েছিল প্রপেলারে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জাল ছাড়িয়ে দেওয়া হয়। তারপর আবার চলতে শুরু করে ভেসেলটি।

সাগর মেলা উপলক্ষ্যে বাড়তি ভিড় হবে ধরে নিয়ে এবার দু’টি বিপর্যয় মোকাবিলা দলের ৭০ জনকে রাখা হয়েছে। অন্যান্য বার থাকে একটি। এছাড়াও ১৮ জন মহিলা আধিকারিককে নিযুক্ত করা হয়েছে। আগে ১০ জনকে রাখা হত।নতুন এই যন্ত্র দিয়ে জলের স্তর মেপে পূণ্যার্থীদের নামানো হবে। ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একদম নেই। এবছর শুরু থেকেই গঙ্গাসাগর মেলাকে প্রযুক্তিনির্ভর করতে চাইছে প্রশাসন। সেই পদক্ষেপে নতুন মাত্রা পেল এই ডিভাইস।

See also  লক্ষীরতন শুক্লা পদত্যাগ করায় দিদিমণি ভয় পেয়ে গিয়েছেন -দিলীপ ঘোষ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি