আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জগন্নাথ ধাম শুধুমাত্র পুরীতে দিঘায় নয় দাবি পুরীর শঙ্করাচার্যের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর: জগন্নাথ ধাম শুধুই পুরীতে, দিঘায় শুধুই জগন্নাথ মন্দির, দাবি পুরীর শঙ্করাচার্যের। মাস দশেক আগে দিঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরের। রাজ্য সরকারের তরফ থেকে পুরীর জগন্নাথ মন্দিরের সাথে তুলনা করে একে জগন্নাথ ধাম বলছেন অনেকেই। কিন্তু পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মঙ্গলবার গঙ্গাসাগরে এসে এ বিষয়ে মুখ খুললেন।

এ দিন সাংবাদিক বৈঠকে পুরীর শঙ্করাচার্য বলেন, জগন্নাথ মন্দির তৈরি প্রশংসনীয়, কিন্তু একে জগন্নাথ ধাম বানানো উচিৎ হয়নি।এছাড়াও একের পর এক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার থেকে শুরু করে গঙ্গাসাগরে ব্রিজ তৈরি, ভিন রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচার, এস আই আর সব বিষয়েই মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, গঙ্গাসাগর তীর্থস্থান এটাকে পর্যটন স্থল যাতে না করা হয় সেদিকে সরকারের নজর রাখা উচিত।গঙ্গাসাগরকে তীর্থ ভূমি হিসাবেই রাখা হোক।একে নিয়ে ব্যবসা করা টা ঠিক হবে না।

See also  জলের তোড়ে ভেসে গেল কাঠের ব্রীজ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি