আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু ২৬তম লোকসংস্কৃতি উৎসব ও আঞ্চলিক হস্তশিল্প মেলা ২০২৬

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

১২ই জানুয়ারি, সোমবার বিকেল হতেই যেন উৎসবের রং লাগল গোটা এলাকাজুড়ে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হলো ২৬তম লোকসংস্কৃতি উৎসব, আঞ্চলিক হস্তশিল্প, পিসি প্রাণিসম্পদ ও আদিবাসী মেলা ২০২৬-এর। এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে বিগত ২৬ বছর ধরে নিয়মিতভাবে হয়ে আসছে এই ঐতিহ্যবাহী মেলা। সোমবার বিকেলে বিদ্যানগর মোড় থেকে শুরু হয়ে শ্রীরামপুর এলাকার মেলার মাঠ পর্যন্ত বের হয় বিশাল এক শোভাযাত্রা।

শোভাযাত্রায় ছিল নানা রকম বাদ্যযন্ত্র, চোখ ধাঁধানো ট্যাবলো, রণম্পার তালে তালে নৃত্য। আর সবথেকে বড় আকর্ষণ ছিল বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের রেলিতে অংশগ্রহণ। তাঁকে এক নজর দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন অগণিত মানুষ। ১২ই জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ১৮ই জানুয়ারি পর্যন্ত। মেলার মঞ্চে দেশের দশটি রাজ্য থেকে আসা লোকনৃত্যের দল তাদের নিজস্ব সংস্কৃতি ও নাচ পরিবেশন করবেন। পাশাপাশি আটটি জেলা থেকে আসা হস্তশিল্পীরা তাদের হাতে তৈরি নানা সামগ্রী নিয়ে হাজির হয়েছেন মেলার মাঠে। সব মিলিয়ে এবারের মেলায় রয়েছে মোট ২৬৫টি স্টল।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েশা রানী এ, কালনার মহকুমা শাসক অহিংসা জৈন, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাম সংকর মন্ডল,বিডিও অনন্যা বিশ্বাস সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি। গ্রামবাংলার লোকসংস্কৃতি, আদিবাসী ঐতিহ্য আর হস্তশিল্পকে এক মঞ্চে এনে ফের একবার মানুষের মনে উৎসবের আমেজ ফিরিয়ে আনল এই মেলা।

See also  এক্সিট পোলে বাজিমাত এনডিএর, নীতীশ কুমার ফের মুখ্যমন্ত্রী?

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি