আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

উওর দূর্গাপুরে পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পের কাজের সূচনায় জয়নগরের বিধায়ক ও বিডিও

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সামনে বিধানসভার নির্বাচন।আর তার আগে রাজ্যের উন্নয়নের ধারাকে বজায় রেখে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পের কাজ।আর এই কাজের অঙ্গ হিসাবে বৃহস্পতিবার জয়নগর ১ নং ব্লকের উওর দূর্গাপুরে চারটি রাস্তার কাজের সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর ১ নং বিডিও শুভদীপ দাস,জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর সহ আরো অনেকে।

এদিন এই রাস্তার সূচনা করে বিধায়ক বলেন,মানুষের চাহিদা মেনে এই এলাকায় চারটি রাস্তার কাজের সূচনা করা হলো এদিন।রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষের পাশে থেকে উন্নয়ন করতে জানে।বিডিও বলেন,জয়নগর ১ নং ব্লকের উওর দূর্গাপুরে এই কাজের সূচনা হলো।এই ব্লকে এই প্রকল্পের আওতায় ১৮ কিমি রাস্তার কাজ হচছে।আর এই রাস্তা গুলি তৈরি হয়ে গেলে এলাকার মানুষের সুবিধা হবে।এই ব্লকের সব কটি পঞ্চায়েত এলাকায় এই কাজ শুরু হয়ে গেছে।

See also  কোলাঘাট থেকে সংবর্ধনা গেল চন্ডিপুর করোনা হাসপাতালে।।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি