আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দ্যা বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

অত্রি চক্রবর্তী, পূর্বস্থলী:

দ্যা বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ৪৩ তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হলো পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়া বাজারে এদিন শুক্রবার বিকেলে। এদিনের এই আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, জেলাশাসক আয়েশা রাণী এ সহ বিশিষ্ট জনেরা।

বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক মূলত বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান নিয়ে কাজ করেন। মূলত এই দুটি জেলাতে কৃষি লোন বেশির ভাগটাই তারাই দিয়ে থাকেন। কৃষক লোন, পার্সোনাল লোন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, টাকা জমা ও তোলা সহ একাধিক ব্যাংকিং সেক্টরের যাবতীয় কাজকর্ম এই ব্যাংক থেকে হবে আগামী দিনে।

সমুদ্রগড় এবং কাটোয়ার মাঝে এর আগে কোন শাখা ছিল না, এরপর পারুলিয়া এলাকায় শাখা হওয়ায় এই এলাকার মানুষদের বহু সুবিধা হবে।

See also  সম্মানিত হলেন মঙ্গলকোটের সাংবাদিক মোল্লা জসিমউদ্দিন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি