আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের ব্লক ভিত্তিক কর্মী সম্মেলন শুরু, রানীগঞ্জ থেকে জয়ের শপথ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আজ থেকে রানীগঞ্জ বিধানসভা দিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক কর্মী সম্মেলন শুরু হলো। রানীগঞ্জের লক্ষ্মীবাটিকা কমিউনিটি হলে রানীগঞ্জ ব্লকের কর্মী সভার মধ্য দিয়ে এই সম্মেলনের সূচনা হয়। সভায় উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জেলা চেয়ারম্যান হরে রাম সিং সহ অন্যান্য ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রানীগঞ্জ বিধানসভায় বিপুল ভোটে জয়ের শপথ নিয়ে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন নেতৃবৃন্দ। বিশেষ করে, আগামী লোকসভা নির্বাচনে রানীগঞ্জ বিধানসভার যে ওয়ার্ডগুলি পিছিয়ে আছে, সেগুলিকে জিতিয়ে ফিরিয়ে আনার উপর জোর দেওয়া হয়। জেলা নেতৃত্ব রানীগঞ্জ ব্লকের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি বেঁধে দেবেন বলেও জানানো হয়। যে ওয়ার্ডগুলি ভোটে পিছিয়ে থাকবে, সেগুলির কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিকে জবাবদিহি করতে হবে বলে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

See also  পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার অন্তর্গত গোতান জিপিতে আজ বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রচারে বেরোলেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শম্পা ধারা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি