আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কাশ্মীর হামলায় নিহতদের স্মরণে বর্ধমানে প্রাক্তনী ছাত্রছাত্রীদের মৌন মিছিল, ‘মারের বদলা মার চাই’ স্লোগান।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা , পূর্ব বর্ধমান: গত ২২শে এপ্রিল কাশ্মীরের অনন্তনাগের পায়েল গাওতে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের স্মরণে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রছাত্রীদের উদ্যোগে এক মৌন মিছিল অনুষ্ঠিত হল। আজ, পারবিরহাটা মোড় থেকে কার্জন গেট পর্যন্ত হাতে মোমবাতি নিয়ে এই নীরব প্রতিবাদে অংশ নেন বহু প্রাক্তন শিক্ষার্থী।

নিহত ২৬ জন পর্যটকের আত্মার শান্তি কামনায় কার্জন গেটে মোমবাতি প্রজ্বলন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান।

তবে, মিছিল শেষে কয়েকজন প্রাক্তন ছাত্রছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “শুধু মৌন মিছিল যথেষ্ট নয়। ভারত সরকারকে এই হামলার উপযুক্ত জবাব দিতে হবে। মারের বদলা মার চাই।” তাদের এই প্রতিবাদী স্লোগান আজকের মৌন মিছিল ও স্মরণসভায় এক ভিন্ন সুর যোগ করে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রছাত্রীদের এই উদ্যোগ কাশ্মীরের জঙ্গি হামলার বিরুদ্ধে এক বলিষ্ঠ বার্তা দিল।

See also  মকর সংক্রান্তির টুসু পরবে মাতল বাঁকুড়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি