আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাত সকালে বাড়ির মধ্যে চললো গুলি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাড়ির ভিতরে গুলি চললো। গুলি বিদ্ধ যুবকের নাম অভিজিৎ রায় ওরফে দুষ্টু। সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আড়িন গ্রামে। গুরুতর জখম অভিজিৎ রায়কে উদ্ধার করে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
অভিজিৎ ফাইনান্সের মাধ্যমে পুরোনো গাড়ি কেনাবেচা করে।

 

পরিবারের সদস্যরা জানান, সকালে টাকা আদায়ের জন্য বাড়িতে আসে এক যুবক। এরপর অভিজিতের সঙ্গে দশ হাজার টাকা বিষয়ে বেশ কিছুক্ষণ কথাও হয় ওই যুবকের। তারপর বাথরুমে ঢুকে যায় অভিজিৎ। বাথরুম থেকে বের হতেই অভিজিৎকে গুলি চালায় ওই যুবক। গুলি চালানোর পরই যুবক বাইক নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর প্রতিবেশী ও পুলিশ আহত যুবকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 

ঘটনাস্থল অর্থাৎ গুলিবিদ্ধ যুককের বাড়িতে আগে সিসি ক্যামেরা লাগানো থাকলেও গত সপ্তাহ দু’য়েক আগে সেই দু’টি ক্যামেরা খুলে নিয়ে গিয়ে নিজের দোকানে লাগায় অভিজিৎ ।
ঘটনার তদন্ত শুরু করেছে খণ্ডঘোষ থানার পুলিশ।
সকাল ৫:৪৫ নাগাদ গুলি চালানোর ঘটনা ঘটে।

See also  জমি বিবাদে ভাইয়ের হাতে নৃশংসভাবে দাদা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত ভাই ও তার স্ত্রী জয়নগরের বহড়ুতে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি