আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুকুরে ভেসে উঠলো প্রচুর মাছ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত গোপালপুর গ্রামের এক পুকুরে হঠাৎই মরে ভেসে উঠলো শয়ে শয়ে মাছ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, 3- 4 জন বন্ধু মিলে লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন ওই পুকুরটি তে।

 

কিন্তু এদিন পুকুরের ধারে গিয়ে দেখতে পান প্রচুর মাছ মরে পড়ে থাকার পাশাপাশি কিছু মাছ খাবি খাচ্ছে। এই ঘটনা চোখে পড়তেই খবর দেওয়া হয় রায়না থানার পুলিশকে। গতরাত্রে পুলিশ ঘটনাস্থলে এসে আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি দেখে যায়।

 

 

কম করে পাঁচ কুইন্টাল মাছ ছিল সেই পুকুরে, লাখ তিনেক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুরের মালিক। কারোর সাথেই সেরকম শত্রুতা নেই তবুও শত্রুতা করেই কেউ পুকুরে বিষ দিয়ে দিয়েছে বলে মনে করছেন তিনি।

 

ফিশারি ডিপার্টমেন্টের বিষয়টি জানিয়ে পুকুরের জল কতটা বিষাক্ত হয়েছে কিভাবেই বা পুকুরের জল পাল্টানো যায় সেই বিষয়টি আলোচনা করে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান সৌমিত্র মালিক। যদি তারা নির্দেশ দেয় তাহলে অবশ্যই থানায় কেস করে বিষয়টির তদন্ত হবে বলেও জানান তিনি।

See also  টেট উত্তির্ণ বর্ধমানের তিন চাকরি প্রার্থী মহিলাকে চাকরির ব্যাপারে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি