আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বুথ কর্মীদের সম্মান জানিয়ে বিজয়া সম্মেলনী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, খণ্ডঘোষ:- খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগের উদ্যোগে বিজয়া সম্মেলনি অনুষ্ঠিত হলো সশঙ্গা অঞ্চলের মিটিং হলে। আজকের এই বিজয়া সম্মিলনী থেকে খণ্ডঘোষ বিধানসভার অন্তর্গত যতগুলি বুথ রয়েছে প্রত্যেকটা বুথের দলের জন্ম লগ্ন থেকে দলের হয়ে কাজ করে যাওয়া বুথ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো।

 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই নির্দেশ দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে দলের সঙ্গে সব সময় হাতে হাত মিলিয়ে কাজ করে যাওয়া মানুষগুলিকে সংবর্ধনা জ্ঞাপন করার কথা। সেই নির্দেশকে মান্যতা দিয়ে খণ্ডঘোষ বিধানসভার প্রত্যেকটি বুথে তৃণমূল কংগ্রেসের জন্ম লগ্ন থেকে দলের সঙ্গে থাকা বর্ষীয়ার নেতৃত্বদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো আজ।।

 

তৃণমূল কংগ্রেসসহ তার প্রত্যেকটি শাখা সংগঠনের নেতৃত্বদের উপস্থিতিতে আজকের এই বিজয়া সম্মিলনী সংঘটিত হলো।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টপাধ্যায়, বিধায়ক নবীন চন্দ্র বাগ, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত কুমার বাগদি, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়,যুব সভাপতি শুভেন্দু পাল,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্যামল কুমার দত্ত, যুবর সহ সভাপতি সেখ মুঈনউদ্দিন,এস ও ওবিসি সেলের জেলা সম্পাদক সেখ কালাম উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বলে জানালেন ব্লক সভাপতি অপার্থিব ইসলাম।

 

See also  লাফ দিয়ে করনা সংক্রমণ বাড়তেই, ভাতার পুলিশের কড়া নজরদারি ভাতার কৃষক বাজারে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি