আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন বিস্ফোরণে প্রাণ হারালেন ৫ সেনা জওয়ান

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

জম্মু কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন বিস্ফোরণে প্রাণ হারালেন ৫ সেনা জওয়ান৷ জানা গিয়েছে, এ দিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানোর জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ যার জেরে প্রাণ হারান দুই জওয়ান৷

 

বিবৃতি দিয়ে সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, একটানা বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজৌরি সেক্টরের কান্দির জঙ্গলে জঙ্গি দমন অভিযান চালানো হচ্ছে৷পাহাড়ি যে এলাকায় এই তল্লাশি অভিযান চলছিল, সেটি ঘন জঙ্গলে ঢাকা৷ ফলে জঙ্গিদের পক্ষে লুকিয়ে থাকাও সহজ ছিল৷ নির্দিষ্ট খবরের ভিত্তিতে গত ৩ মে সকাল থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা৷

 

সেনা জওয়ানরা তাদের ঘাঁটির কাছাকাছি যেতেই জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরক ফাটিয়ে দেয় জঙ্গিরা৷বিস্ফোরণের পরই কাছাকাছি এলাকা থেকে আরও বেশি বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয় যাতে জঙ্গিরা পালাতে না পারে৷ কয়েকদিন আগে কাশ্মীরে সেনা জওয়ানদের গাড়িতে হামলায় পাঁচ জনের মৃত্যু হয়৷ সেই ঘটনায় যুক্ত জঙ্গিদের খোঁজেই এই তল্লাশি অভিযান চলছিল৷ আহত সেনা জওয়ানদের উধমপুরের কম্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে৷সেনা সূত্রে খবর, লুকিয়ে থাকা জঙ্গিদের ঘিরে ফেলা হয়েছে৷ সংঘর্ষের জেরে সম্ভবত জঙ্গি শিবিরেও হতাহতের ঘটনা ঘটেছে৷ এখনও সংঘর্ষ চলছে৷

See also  সন্ত্রাসমুক্ত বিশ্বের বার্তা নিয়ে স্কুটিতে কাশ্মীর ভ্রমণ, পথ প্রচারে শিক্ষক সুতপা দাস

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি