আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমানের রায়নায় যৌথ অভিযানে উদ্ধার ৩০ লিটার চোলাই মদ, নষ্ট করা হল ৫০০ লিটার গুড়ের ফার্মেন্টেড দ্রবণ

krishna Saha

Published :

Country liquor / Illicit liquor
WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভার ছোট বৈনান এলাকায় বেআইনি চোলাই মদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাল রায়না আবগাড়ি দপ্তর ও মাধবডিহি থানার পুলিশ।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মদ তৈরির জন্য ভেজানো প্রায় ৫০০ লিটার গুড়ের ফার্মেন্টেড দ্রবণ (F/Wash), হাঁড়ি-পাতিলসহ মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের খবর পেয়ে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া চোলাই মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করা হয়েছে এবং ফার্মেন্টেড দ্রবণ নষ্ট করে দেওয়া হয়েছে।

আবগাড়ি দপ্তর সূত্রে জানা গিয়েছে, বেআইনি মদ তৈরির বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালানো হবে।

See also  দিনে দুপুরে চুরির চেষ্টা, বলগোনায় ধরা পড়ল তিনজন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি