আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সাপ্লিমেন্টারি তালিকায় নাম বাদ ২০৬ জনের, বেড়গুমে চরম আতঙ্ক ও বিতর্ক

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

এসআইআর-এর সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর উত্তর ২৪ পরগনার বেড়গুম ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বড়সড় বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ, ১৭৮ নম্বর বুথে একসঙ্গে ২০৬ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালিকা প্রকাশের পরই বিষয়টি নজরে আসে এলাকাবাসীদের। হঠাৎ এত সংখ্যক নাম বাদ যাওয়ায় গোটা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। বহু বাসিন্দার দাবি, খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও চূড়ান্ত বা সাপ্লিমেন্টারি তালিকায় তাঁদের নাম আর নেই।
এলাকাবাসীদের অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এই নামগুলি বাদ দেওয়া হয়েছে।

এর ফলে ভোটাধিকার হারানোর আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন বহু পরিবার। দ্রুত বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

See also  আগামী শনিবার বর্ধমানের কার্যনগেট চত্বরে তৃণমূলের ধিক্কার সভায় যাওয়া প্রসঙ্গে একটি বৈঠকের আয়োজন করল রায়না এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি