আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রক্ত ঝরিয়ে নয় -রক্তদিয়ে এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদ জানালো কালনার ছাত্র যুবরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান 

এনআরসি ও ক্যাবের বিরোধিতা নিয়ে দেশের অন্যান অংশের পাশাপাশি এই রাজ্যেও অশান্তির আগুন জ্বলছে । ভাঙচুর চালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে সরকারী সম্পত্তি ।এমন অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ আন্দোলন চালিয়ে  যাবার বার্তা প্রতিনিয়ত দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী ।

সেই বার্তাকে পাথেয় করে আগুন না জ্বালিয়ে  ,রক্ত না ঝরিয়ে রক্ত দানের মধ্যদিয়ে সোমবার এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদ জানালো পূর্ব বর্ধমানের কালনার হিন্দু এবং  মুসলমান  সম্প্রদায়ের ছাত্র ও যুবরা ।

 রক্তদান শেষে সম্প্রিতির বার্তা ছড়িয়েদিতে উভয় সম্প্রদায়ের ছাত্র ও যুবরা এদিধ একসঙ্গে প্রতিবাদ মিছিলেও পা মেলান । ছাত্র যুবদের এমন প্রতিবাদ আন্দোলনের প্রশংসা করেছেন আপামোর কালনাবাসী । 

রক্তদাতা প্রিয়া সরকার ,সেলিম সেখ প্রমুখরা জানিয়েছেন ,এনআরসি ও ক্যাবের বিরোধীতায় সারাদেশের পাশাপাশি এই রাজ্যের  মানুষ প্রতিবাদে  সরব হয়েছেন । কিন্তু  যে কায়দায় প্রতিবাদ হচ্ছে তা কোনভাবেই কাম্য নয় ।

গণতান্তিক পথেই প্রতিবাদ জানানো উচিত  । অশান্তির বাতাবরণ তৈরি করে , আগুন জ্বালিয়ে, রক্তপাত ঘটিয়ে কোন  প্রতিবাদ আন্দোলন চলতে পারেনা  ।সেকারণেই মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণ উপায়ে  আন্দোলন করার বার্তা দিয়ে চলেছেন ।

সেলিম সেখ বলেন ,সেই পথের দিশা  দেখাতেই এদিন তাঁরা কলনা কলেজের 
১০ জন ছাত্র যুব মিলে কলনা মহকুমা হাসপাতালে পৌছে স্বেচ্ছায় রক্তদান করেছেন । এদিনের এই রক্তদান কর্মসূচির নেতৃত্বদেন ছাত্র নেতা সৌরভ হালদার । তিনি বলেন, ‘আগুন লাগিয়ে, রক্ত ঝরিয়ে এনআরসি ও ক্যাবের  বিরুদ্ধে প্রতিবাদ  নয় ।

প্রতিবাদ হোক রক্তদানের মধ্যদিয়ে । এই বার্তা ছড়িয়ে দিতেই এদিন তাঁরা এই কর্মসূচি নিয়েছিলেন।’কালনা মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক কৃষ্ণচন্দ্র বরাই  বলেন, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত ঘাটতি রয়েছে ।

দশ জন ছাত্র ছাত্রী স্বতঃস্ফূত ভাবে এদিন  হাসপাতালে এসে রক্তদান করেছেন ।ছাত্রছাত্রীরা রক্তদান  করায় রোগীরা উপকৃত  হবেন । ছাত্র ছাত্রীদের ভাবানা প্রশংশার দাবিরাখে বলে সুপার মন্তব্য করেছেন । 

See also  ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে গুইর গ্রামে হাইমাস্ট লাইটের শুভ উদ্বোধন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি