আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অগ্নিদগ্ধ মা ও দুই মেয়েকে বাঁচাতে বাড়ি বাড়ি অর্থ সাহায্য সংগ্রহ করছেন গলসির হিন্দু ও মুসলিম মানুষজন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ১০ নভেম্বর

র্ম হিন্দু হোক কিংবা মুসলিম , শেষ কথা মানবিকতা । আর সেই মানবিকতারই উজ্জ্বল দৃষ্টান্ত প্রতিষ্ঠা করলেন পূর্ব বর্ধমানের গলসির 
খানো গ্রামের ডাঙাপাড়ার  আপামোর হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষজন ।  অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই গ্রামেরই দুই নাবালিকা  সুহানা ও বিলকিস  এবং  তাঁদের মা তুহিনা বেগম । অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে নাবালিকাদের বাবা শেখ  ইকবালের ।  এই অবস্থায়  অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে একজোট হয়েছেন গ্রামের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের সকল মানুষজন । সবার সপথ একটাই ,  বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করে তার চিকিৎসা করাব বিলকিস , সুহানা ও তাঁদের  মা তুহিনা বগমের । মৃত্যুর মুখ থেকে তিনজনকে ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে গ্রমবাসীরা  ।

 অগ্নিদগ্ধদের চিকিৎসা খরচ যোগাড় নিয়ে শনিবার  মিগ্রা মিটিং হয় ।উভয়  সম্প্রদারের মানুষজন সেই মিটিয়ে অংশ নেন ।  সেই মিটিংয়েই অর্থসাহায্য সংগ্রহ অভিযানে নামার সিদ্ধান্ত হয় ।  রবিবার বাড়ি বাড়ি ঘুরে একদিনেই তাঁরা সংগ্রহ করেছেন ৩০ হাজার টাকা ।জানাগেছে ,টাকার অভাবে ইকবালের স্ত্রী ও  কন্যাদের চিকিৎসার যাতে কোন ত্রুটি না হয় তারজন্য গ্রমবাসীর  সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা পথে নেমেও অর্থ সংগ্রহ করবেন।  মুক্ত হস্তে সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছেন গ্রামবাসীরা ।  

শেখ ইকবাল ও  তাঁর স্ত্রী এবং কন্যাদের জীবন্ত পুড়িয়ে মারার  জন্য পাইপে করে ঘরে গ্যাস ঢুকিয়ে  আগুন লাগিয়ে দিয়েছিল বাবা ও বড় দাদা । গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় । সেখানে মৃত্যু হয় ইকবালের ।  চিকিৎসাধীন রয়েছে ইকবালের স্ত্রী ও দুই কণ্যা । নৃশংস এই ঘটনা  ঘটানোর দায়ে পুলিশ ইকবালের বাবা ও দাদাকে গ্রেফতার করেছে । 

খানো ডাঙাপাড়ার বাসিন্দা মনোজ দত্ত, রসময় আঁকুড়ে, রিন্টু রায়,মহিলা সুজাতা সাম, সোমা রায় সহ কাজি সমিরুদ্দিন, শেখ সানোয়ার, ইউনুস মিঁয়া, ইমাম আলি সহ অসংখ্য মানুষ পথে নেমেছে অর্থ সংগ্রহে । মানবিক এই ব্যক্তিরা জানালেন  ঈশ্বর, আল্লাহর  কাছে আমরা প্রার্থনা করে চলেছি । আমাদের সকলের বিশ্বাস আছে আমারা বিলকিস , সুহানা ও তুহিনাকে সুস্থ করে ফিরিয়ে আনতে পারবোই ।

See also  পঞ্চায়েত অফিসে ঢুকে প্রধানকে খুনের হুমকি দেবার অভিযোগ বিজেপি আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি