আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

ওজন কম শ্যাম বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির খণ্ডঘোষে।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ৫৫ জন আই সি ডি এস সেন্টারের ছাত্র ছাত্রীদের ওজন কম শ্যাম বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল খণ্ডঘোষ ব্লকের সি ডি পি ও অফিসে। বুধবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আই সি ডি এস সেন্টারের ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেন খণ্ডঘোষ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দুই ডাক্তারবাবু শেখ আব্দুল্লাহ এবং শওকত আরা।

উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লকের সিডিপিও লালেশ শর্মা সহ বিভিন্ন এলাকার সুপারভাইজার- রা। ডক্টর শেখ আব্দুল্লাহ বলেন খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন এলাকা থেকে ৫৫ জন আইসিডিএস এর ওজন কম শ্যাম বাচ্ছা র ছাত্র-ছাত্রীরা। তাদের সবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় খণ্ডঘোষ সিডিপিও অফিসে।

ওই ৫৫ জন বাচ্ছাদের মধ্যে ২ টি বাচ্ছা কে পানা গড় NRC তে রেফার করা হয়েছে। কারণ ওই দুটি বাচ্চাই সরকারি হিসেবে লাল বাচ্ছা। যাদেরকে বলা হয় সিভিয়ারলি আন্ডারওয়েট চিল্ড্রেন অর্থাৎ গুরুতরভাবে কম ওজন শিশু। ওই বাচ্চা দুটিকে ১৫ দিন ভর্তি রেখে তাদের চিকিৎসা করানো হবে শারীরিক সক্ষমতা ফিরে পাওয়ার জন্য। বাকি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করে মেডিকেল উপদেশ দেওয়া এবং বিনামূল্যে ঔষধ ও তুলে দেওয়া হল উপস্থিত হওয়া বাচ্চাদের পরিবারের হাতে।

সিডিপিও লালেশ শর্মা বলেন ডিপার্টমেন্টের আদেশ অনুযায়ী খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন আইসিডিএস সেন্টারের ৫৫ জন শ্যাম বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো। সাথী সাথী প্রতি মাসে এক কিলো করে মোট তিন মাসের জন্য তিন কেজি করে মসুর ডাল দেওয়া হলো তাদের পরিবারের হাতে।

See also  আজকের পূর্ব বর্ধমান জেলার করোনা আপডেট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি