আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বুদবুদে স্বেচ্ছায় রক্তদান শিবির

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

গলসি ১নং ব্লকের বুদবুদ অঞ্চল তৃণমুল কংগ্রেসে সহযোগিতায় এবং বুদবুদ গ্রাম তপশিলি যুব সম্প্রদায়ের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল। শিবিরটি বুদবুদ মহাকালি হাই স্কুলে অনুষ্টিত হলো। করোনা ও লকডাউনে মানু‌ষের পাশে দাঁড়াতে এমন উদ্দ্যোগ নিয়েছেন উদ্দ্যোক্তারা। শিবিরে পঞ্চাশ জন মানুষ রক্তদান করেন। এদিন বেলা সাড়ে দশটার সময় প্রদীপ জ্বালিয়ে শিবির উদ্বোধন করা হয়।

উপস্থিত ছিলেন, বিধায়ক নেপাল ঘরুই, পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সহ সভাপতি জাকির হোসেন, রাজ্য তৃণমুল কংগ্রেস SC সেল এর কমিটির সদস্য সুন্দর লাল পাসোয়ান, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনুপ চ্যাটার্জী, গলসি ১নং ব্লক তৃণমূল যুব সভাপতি পারর্থ সারথী মন্ডল, ব্লক ছাত্র পরিষদের সভাপতি তাপস সোম, বুদবুদ অঞ্চলের প্রধান শুভ্রা ভট্টাচার্য ও উপ প্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডু সহ বুদবুদ অঞ্চলের নেতা ও কর্মীরা। করোনা কালে এমন উদ্দ্যোগ খুবই প্রশংসনীয় বলে জানান তৃণমূল নেতা সুন্দর পাসোয়ান।

See also  আরজি করে ভাঙচুরের ঘটনায় এখনও চলছে ধরপাকড় গ্রেফতার ৩৭ জন

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি