ঋদ্ধি ভট্টাচার্য, কোলকাতা:- আগামী বিয়ের মরসুমকে সামনে রেখে আন্তর্জাতিক ব্রাইডাল নান্দনিকতার সঙ্গে ভারতীয় ঐতিহ্যের সৃজনশীল মেলবন্ধন ঘটাল তনুশ্রী মেক-ওভার অ্যান্ড ক্রিয়েশন। কর্ণধার তনুশ্রী মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই বিশেষ পোর্টফোলিও শুটে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সমকালীন ব্রাইডাল রিসেপশন লুকের সঙ্গে ভারতীয় বিভিন্ন স্টাইলকে নতুন ব্যাখ্যায় তুলে ধরেন একদল দক্ষ প্রসাধনি শিল্পী।

শ্রাবণী মান্না, শিল্পা চৌধুরী, জয়িতা মণ্ডল, অনামিকা দাস, আরিফা বিবি, টুম্পা বিশ্বাস, পৌলমী সাহা, নিবেদিতা মাইশাল, অর্পিতা সরকার, আফরিন বেগম, সানিয়া সিনহা, বৈশাখী বিশ্বাস, সাহিনা সালাহুদ্দিন ও তিতলি পেটোর সৃজনশীল স্পর্শে প্রতিটি ব্রাইডাল লুক হয়ে ওঠে বৈশ্বিক ফ্যাশন ভাবনার প্রতিফলন। সাহিন চৌধুরী, শ্রেয়া কুন্ডু, এনাক্ষী মিত্র, পম্পাপ্রিয়া ধারা, এনাপি মিত্র, ঋত্বিকা শাউ, সিয়া চক্রবর্তী, সুজাতা দত্ত, ইন্দ্রাণী দাস, সংযুক্তা চৌবে, অনামিকা দাস, সুনয়না দত্ত, পিঙ্কি পাহাড়ি, মৌমিতা চক্রবর্তী, কৃতিকা দে, বৃহিপর্নি বিশ্বাস ও হৈমন্তী মণ্ডল তাঁদের আত্মবিশ্বাসী উপস্থিতি ও আন্তর্জাতিক মানের উপস্থাপনায় প্রতিটি লুককে প্রাণবন্ত করে তোলেন।
পোশাকে এসথেটিক ব্রাইডাল ড্রেস অ্যান্ড জুয়েলারি-র বিদিশা বসুর নান্দনিক পরিকল্পনা এবং ফটোগ্রাফার আকাশ রায় চৌধুরীর নিখুঁত ফ্রেমিং এই আয়োজনকে কেবল একটি পোর্টফোলিও শুট নয়, বরং বিশ্বমানের ব্রাইডাল আর্টের এক অনন্য প্রদর্শনীতে পরিণত করেছে।











