উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : জয়নগর মজিলপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের তিলিপাড়ার নন্দী বাড়ির বহু প্রাচীন রথযাত্রা উৎসব চলছে। আগামী শুক্রবার উল্টোরথ। আর আর তার আগে আট দিন ধরে নন্দীবাড়ির মাসীর বাড়ির উল্টো রথ কমিটির পক্ষ থেকে প্রতিদিনই ভোগ বিতরণ করা হচ্ছে।

দূর দূরান্ত ও স্থানীয় বহু শুভাকাঙ্ক্ষী এগিয়ে আসেন প্রতিদিনের ভোগের সামগ্রী তুলে দিতে।বুধবার জয়নগর তিলিপাড়া নন্দীবাড়ির মাসীর বাড়ির উল্টোরথ কমিটির উদ্যোগে জয়নগর ২ নং ব্লকের ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের আবাদ ভগবানপুরে গহেরপুর প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির প্রচেষ্টা বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের হাতে জগন্নাথদেবের প্রসাদী ভোগ বিতরণ করা হয় এবং তাদের হাতে নতুন বস্ত্র ও তুলে দেওয়া হয়।
এদিন এ ব্যাপারে জয়নগর তিলিপাড়া নন্দী বাড়ির মাসীর বাড়ির উল্টো রথ কমিটির সদস্য গৌরচাঁদ নন্দী বলেন, আমরা জগন্নাথ দেবের মাসির বাড়ির পক্ষ থেকে প্রতিদিনই ভোগ বিতরণ করছি এলাকায়।অন্য বছরের মত এ বছর ও এর সাথে বুধবার প্রচেষ্টা বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধাদের মধ্যে প্রসাদী ভোগ বিতরণ করলাম এবং নতুন বস্ত্র তুলে দিয়ে এলাম।
মানুষহিসাবে মানুষের পাশে থেকে কিছু করার তাগিদে আমাদের এই প্রয়াস।আগামী দিনে আমরা এই ধরনের আরো কিছু কাজ করতে চাই।কয়েকজন বিশেষ মানুষের সহযোগিতায় এবং গহেরপুর প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের ঐকান্তিক সহযোগিতায় এই কাজটি আমরা এদিন করতে পেরে আনন্দিত।
এ ব্যাপারে গহেরপুর প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির প্রাক্তন সম্পাদক তাপস দাস এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আর জগন্নাথ দেবের ভোগ ও নতুন বস্ত্র পেয়ে খুশি বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধ বৃদ্ধারা।











