আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত দুজনের ১৪ দিনের পুলিশ হেফাজত

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : এবার বারুইপুরের ঘটনায় যুক্ত হলো গণধর্ষণের ধারা। তারই সঙ্গে সোমবার দুই ধৃতকে ১৪ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। বারুইপুরের ঘটনায় একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২০ জুলাই পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে,প্রথমে নাবালিকাকে অপহরণের অভিযোগে মামলা দায়ের হয়। সেই মামলার তদন্তে নেমে পুলিশ প্রথমে প্রভাস মণ্ডলকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করেই নাবালিকার দেহ উদ্ধার হয়। এরপর তদন্তের অগ্রগতিতে দিবাকর সর্দারকে গ্রেপ্তার করা হয়। সোমবার আরও এক অভিযুক্ত আনন্দ সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাকে মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।পুলিশ সূত্রে জানা গেল, মামলার তদন্ত দ্রুতগতিতে এগোচ্ছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আগেই এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দার। তাদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

বারুইপুর মহকুমা আদালতের এক সরকারি আইনজীবী বলেন, এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ও বিশেষ গুরুত্বের মামলা। তদন্তের স্বার্থে এখনও গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ এবং অন্য বৈজ্ঞানিক পরীক্ষা বাকি রয়েছে। পাশাপাশি, তথ্য প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই দুই অভিযুক্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়।আর তাদের কে জেরা করে তদন্তের কাজ চালিয়ে নিতে চায় পুলিশ।

See also  জ্বালানি সাশ্রয়ে নজির পূর্ব বর্ধমানে! পৃথক সরকারি গাড়ি নয়, লাক্সারি বাসে চড়ে প্রশাসনিক বৈঠকে জেলাশাসক-পুলিশ সুপাররা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি