আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

প্রথম ভোট দিতেই বিপাকে তৃণমূল প্রার্থী রাজীব তীর্কি, ইভিএম বিভ্রাটে সাময়িক অচল ভোটগ্রহণ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

আলিপুরদুয়ার :-প্রথম ভোট দিতেই চরম বিড়ম্বনায় পড়তে হল তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী রাজীব তীর্কিকে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটে এমন পরিস্থিতির মুখে পড়বেন, তা কল্পনাও করেননি তিনি।
ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম বিধানসভার ১০/১০১ নম্বর বুথে, দক্ষিণরামপুর নিউ প্রাইমারি স্কুলে।

 

বৃহস্পতিবার সকালেই প্রথম ভোটার হিসেবে বুথে পৌঁছন রাজীব তীর্কি। নিয়ম মেনে তাঁর আঙুলে কালি লাগানোও হয়ে যায়। কিন্তু ইভিএমের (EVM) সামনে গিয়ে ভোট দিতে গিয়ে সমস্যার মুখে পড়েন তিনি—মেশিনে ভোট রেকর্ড হচ্ছিল না।

 

জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি। ফলে আঙুলে কালি লাগানো অবস্থাতেই বুথের ভিতরে অপেক্ষা করতে হয় প্রার্থীকে।

 

এই প্রসঙ্গে রাজীব তীর্কি বলেন,
“আমার বুথে আমিই প্রথম ভোটার ছিলাম। মক পোল হয়ে গিয়েছিল। কিন্তু সময় পেরিয়ে গেলেও ভোট শুরু হয়নি। ব্যালট বক্স ‘ইনভ্যালিড’ দেখাচ্ছিল। বিষয়টি আমি আলিপুরদুয়ারের এআরও-কে জানিয়েছি। ভোর ৫টা থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভোট দিতে পারছেন না—এটা খুবই অসুবিধার”।

 

ইভিএম বিভ্রাটের জেরে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ ব্যাহত হয় এবং লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে অসন্তোষ ছড়ায়। তবে পরে প্রযুক্তিগত ত্রুটি মেরামত করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শেষ পর্যন্ত নিজের ভোট নিজেই দেন তৃণমূল প্রার্থী রাজীব তীর্কি এবং বুথ থেকে বেরিয়ে যান।

See also  বাম ট্রেড ইউনিরনের ডাকা ধর্মঘটের মিশ্র প্রভাব বর্ধমানে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি