নিজস্ব প্রতিনিধি, সিকিমঃ- হিমালয়ের কোলে অবস্থিত সিকিমের মনোরম পর্যটন কেন্দ্র পেলিং এখন পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠেছে। বিশেষ করে পেলিং-এর বিখ্যাত স্কাইওয়াক ঘিরে প্রতিদিনই বাড়ছে পর্যটকদের ভিড়। প্রকৃতির অপার সৌন্দর্য, মেঘে ঢাকা পাহাড় এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার টানে দেশ-বিদেশের পর্যটকেরা ভিড় জমাচ্ছেন এই এলাকায়। কাঁচের তৈরি এই স্কাইওয়াকটি অবস্থিত বিশালাকার চর্দাম কমপ্লেক্স ও ৮৭ ফুট উঁচু শিবমূর্তির পাশে। গভীর খাদকে উপেক্ষা করে কাঁচের পথে হাঁটার অভিজ্ঞতা পর্যটকদের কাছে এক অন্যরকম রোমাঞ্চ এনে দেয়। এখান থেকে স্পষ্ট দেখা যায় তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য, যা পর্যটকদের মুগ্ধ করে তুলছে।

পর্যটকদের একাংশের কথায়, “সিকিমে এসে স্কাইওয়াক না দেখলে ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায়।” পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য এই স্থান এখন অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। এদিকে সিকিম ভ্রমণে বাঙালি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে “Mimo Group of Hotels”। সম্পূর্ণ বাঙালি পরিবেশে থাকা-খাওয়ার সুবিধার পাশাপাশি হোটেলের কক্ষ থেকেই উপভোগ করা যায় কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের আরামদায়ক ও ঘরোয়া পরিবেশ দেওয়াই তাদের মূল লক্ষ্য।
“স্বাদে গন্ধে বাঙালিয়ানা” — এই ভাবনাকেই সামনে রেখে পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছে Mimo Group of Hotels।
যোগাযোগ: Mimo Group of Hotels
মোবাইল: 7407672442











