আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আইন অমান্য কর্মসূচী পালন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়া :- রাজ্যে নারী নিগ্রহ এবং অত্যাচারের প্রতিবাদে বাঁকুড়া বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে বাঁকুড়া জেলা পুলিশ সুপার দপ্তরের সামনে আইন অমান্য কর্মসূচী পালন করা হলো। এদিন এই আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছিল ওই এলাকা।

পুলিশের রাখা ব্যারিকেড ভেঙ্গে পুলিশ দপ্তরের সামনে ঢোকার চেষ্টা করে মহিলা মোর্চার সদস্যরা। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে বচসা। আইন অমান্য করার জন্য পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং তৎক্ষণাৎ জামিনে মুক্ত করা হয়। এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর জানা এবং শালতোড়া বিধায়িকা চন্দনা বাউরী।

See also  ১৬৫০ কোটি টাকায় বেঙ্গালুরুতে নতুন ক্রিকেট স্টেডিয়াম, ৮০ হাজার দর্শক ধারণ ক্ষমতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি