আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মন্দারমণির উত্তাল সমুদ্রে তলিয়ে যাচ্ছিল কিশোর, নুলিয়াদের তৎপরতায় প্রাণে রক্ষা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মন্দারমণি :-মন্দারমণির উত্তাল সমুদ্রে নুলিয়াদের সাহসিকতা ও দ্রুত তৎপরতায় প্রাণে বাঁচল এক কিশোর পর্যটক। জোয়ারের তীব্র টানে সমুদ্রে তলিয়ে যাওয়ার মুহূর্তে স্পিড বোট নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করেন নুলিয়ারা। বর্তমানে ওই কিশোর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বালকের নাম কুমার রাভানি (১১)। সে কলকাতার গান্ধী রোডের হলদিপট্টি এলাকার বাসিন্দা। পরিবারের সঙ্গে মন্দারমণিতে বেড়াতে এসেছিল সে।

 

 

 

শুক্রবার ভরা জোয়ারের সময় পরিবারের সবার অলক্ষ্যে সৈকতে স্নান করতে নামে কুমার। সেই সময় সমুদ্র উত্তাল থাকায় আচমকাই জোয়ারের প্রবল টানে গভীর জলের দিকে তলিয়ে যেতে শুরু করে সে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। সৈকতে কর্তব্যরত নুলিয়াদের নজরে আসে ঘটনাটি। বিন্দুমাত্র সময় নষ্ট না করে তাঁরা একটি স্পিড বোট নিয়ে উত্তাল সমুদ্রে নামেন। প্রবল ঢেউয়ের সঙ্গে লড়াই করে সমুদ্রের মাঝখান থেকে অচৈতন্য অবস্থায় কিশোরটিকে উদ্ধার করে তীরে ফিরিয়ে আনা হয়।

 

 

 

উদ্ধারের পর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।নুলিয়াদের এই সাহসিকতা ও মানবিক ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও। কিশোরের পরিবারও নুলিয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সমুদ্র সৈকতে পর্যটকদের আরও সতর্ক থাকার আবেদন জানিয়েছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা।

See also  TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘নগরে পতনের শব্দ!’, ২৮ জুন ২০২৬, রবিবার রাত ১০ টায়

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি