আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাছ-ভাত খাইয়ে মমতাকে কটাক্ষ, খণ্ডঘোষে বিজেপির বিজয় মিছিল ঘিরে চর্চা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে বিজেপির বিজয় মিছিলে মাছ-ভাত খাওয়ানোর আয়োজনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির দাবি, ভোটের আগে বিভিন্ন জনসভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee মন্তব্য করেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালিদের মাছ-ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। সেই মন্তব্যকেই কটাক্ষ করে এবার বিজয় মিছিলে কর্মী-সমর্থকদের মাছ-ভাত খাওয়ানোর উদ্যোগ নেয় বিজেপি।

 

 

শুক্রবার খণ্ডঘোষের ৪ নম্বর মণ্ডলের উদ্যোগে এই বিজয় মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরুর আগে রাম-সীতা সেজে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মা বসন্তচণ্ডীর পুজোরও আয়োজন করা হয়। এরপর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

 

এই কর্মসূচির নেতৃত্ব দেন ৪ নম্বর মণ্ডলের সম্পাদক কৌশিক মণ্ডল এবং যুব সভাপতি পলাশ হাজরা। বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের মধ্যে বিজেপির প্রতি সমর্থন ও উচ্ছ্বাস আরও বৃদ্ধি পেয়েছে, আর সেই আবহেই এই বিজয় উৎসব পালন করা হয়েছে।

 

 

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিজেপি নেতৃত্বের পাশাপাশি বিষ্ণুপুর জেলা কমিটি সদস্য রাখি রায়, রাজ্য কমিটির একাধিক সদস্য দেবিলাল রায় । বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলার সংস্কৃতি ও বাঙালির খাদ্যাভ্যাসকে সম্মান জানিয়েই এই বিশেষ আয়োজন করা হয়েছে।

See also  উন্নয়নের বার্তা নিয়ে পাড়ায় পাড়ায় তৃণমূল, বেরুগ্রাম অঞ্চলে ‘পাড়ার সংলাপ’ কর্মসূচি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি