আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

২০ জুলাই পর্যন্ত পুনর্বসু নক্ষত্রে সূর্য – কয়েক রাশির ভাগ্য খুলে যাবে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

জ্যোতিষ শাস্ত্রে গ্রহের রাজা সূর্যদেব (Sun) যখনই নিজের জায়গা বদল করেন, তখনই আমাদের জীবনে বড়সড় ওলটপালট হয়। এবারও ঠিক তেমনটাই ঘটেছে। গত ৬ জুলাই, ২০২৬ তারিখে সূর্যদেব পা রেখেছেন দেবগুরু বৃহস্পতির প্রিয় ‘পুনর্বসু’ নক্ষত্রে। আগামী ২০ জুলাই পর্যন্ত সূর্য এখানেই থাকবেন।

আর এই ১৪ দিনের বিশেষ যোগে কপাল খুলে গিয়েছে বেশ কিছু রাশির। জ্যোতিষীদের মতে, পুনর্বসু নক্ষত্রে সূর্যের এই চলে আসা ৬টি রাশির জাতক-জাতিকাদের মনের জোর এক ধাক্কায় অনেক বাড়িয়ে দেবে। একই সঙ্গে মিলবে চাকরি-ব্যবসায় দারুণ উন্নতি আর পকেট ভরে উঠবে টাকায়।

মেষ রাশি (Aries) সূর্যের এই নক্ষত্র বদল মেষ রাশির জীবনে দারুণ এক পজিটিভ হাওয়া নিয়ে আসছে। আপনার মনের ভেতরের ভয় কেটে যাবে, বাড়বে আত্মবিশ্বাস।বেশ কিছুদিন ধরে চলা আর্থিক টানাটানি এবার শেষ হতে চলেছে। নতুন কোনও ব্যবসা শুরু করার ইচ্ছে থাকলে এটাই সেরা সুযোগ। এই সময়ে পুরনো বন্ধুদের কাছ থেকে বড় কোনও সাহায্য পেয়ে যেতে পারেন।

বৃষ রাশি (Taurus) বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টা খুবই ভাল কাটবে। চেনা-পরিচিত মানুষদের সাহায্যে কাজের জায়গার বড় কোনও ঝামেলা মিটে যাবে। দূর হবে টাকার অভাব। শুধু তাই নয়, অফিসে আপনার মান-সম্মান বাড়বে এবং বড়সড় প্রমোশনের যোগও তৈরি হচ্ছে।আটকে থাকা কোনও বিপদ থেকে এই যাত্রায় উদ্ধার পেয়ে যাবেন।

সিংহ রাশি (Leo) সিংহের ঘরের মালিক স্বয়ং সূর্য। তাই এই নক্ষত্র পরিবর্তন আপনার জন্য দারুণ পরিবর্তন আনবে। অফিসে নতুন কোনও বড় দায়িত্ব মিলতে পারে, যা আপনার কেরিয়ারকে অনেক উঁচুতে নিয়ে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার সহজে হয়ে যাবে। বাবার সঙ্গে কোনও কারণে দূরত্ব তৈরি হয়ে থাকলে, তা মিটে গিয়ে সম্পর্ক আবার আগের মতো মিষ্টি হবে। সমাজে সম্মান বাড়বে এবং দূর হবে আর্থিক অনটন।

See also  জামালপুরের তৃণমূল নেতারা দায়িত্ব নিয়ে ঘরে ফেরালেন ৪ শতাধীক বিজেপি নেতা কর্মীকে

কন্যা রাশি (Virgo) মানসিক শান্তি ও সংসারে সুখ ফিরে পাবেন কন্যা রাশির জাতকেরা।গত কয়েকদিন ধরে চলায় মনের অস্থিরতা পুরোপুরি কেটে যাবে। কাজের জায়গায় একটা স্থায়িত্ব আসবে, ফলে টেনশন ছাড়াই কাজ করতে পারবেন। ছাত্রছাত্রী বা চাকরিপ্রার্থীদের জন্য এই সময়টা খুব লাকি। কোনও বড় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসলে এবার সফল হওয়ার সুযোগ রয়েছে।

ধনু রাশি (Sagittarius) ভাগ্যের চাকা এবার ঘুরতে চলেছে ধনু রাশির। ভাগ্য পাশে থাকায় আপনার আটকে থাকা সমস্ত কাজ এবার চটপট হয়ে যাবে। জীবনসঙ্গীর সঙ্গে চলা মান-অভিমান ভুলে সম্পর্ক আবার জোড়া লাগবে।কাজের জায়গায় আপনার দীর্ঘদিনের কঠিন পরিশ্রমের মিষ্টি ফল এবার ঘরে তোলার দিন এসেছে। এর পাশাপাশি আয়ের নতুন রাস্তা খোলায় ব্যাঙ্ক ব্যালেন্স একলাফে অনেকটাই বেড়ে যাবে।

মীন রাশি (Pisces) মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টা সবদিক থেকে সেরার সেরা হতে চলেছে। মনের জোর এতটাই বাড়বে যে যে কোনও কঠিন পরিস্থিতিও সহজে সামলে নিতে পারবেন।আর্থিক অবস্থার খোলনলচে বদলে গিয়ে জীবনে দারুণ বদল আসবে। কেরিয়ারের গ্রাফ এবার তরতরিয়ে ওপরের দিকে উঠবে।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি