আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বারো-শো কোটি টাকা ব্যয়ে তৈরি হতে চলেছে শান্তিপুর নৃসিংহপুর ঘাট ব্রীজ! খুশি হাওয়া শান্তিপুর জুড়ে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নদিয়া: এবার নদিয়ার শান্তিপুরের মুকুটে উঠতে চলেছে নতুন পালক। রাজ্য বাজেটে নতুন ব্রিজ নির্মাণের পরিকল্পনা নতুন রাজ্য সরকারের। প্রায় ১২ শো কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে চলেছে নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর ঘাট থেকে পূর্ব বর্ধমানের কালনা ঘাট ব্রীজ। রাজ্য বাজেটে ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। যদিও এই খবর ছড়িয়ে পড়তে মুখে চওড়া হাসি কালনা ঘাটের বসবাসকারী মানুষদের।

নদীয়া শান্তিপুর নৃসিংহপুর চলোপথে এর আগে নৌকো ডুবির ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। এই ঘাট দিয়েই ভেসেল এ বিভিন্ন রকম যানবাহন যাতায়াত করে। নদিয়া এবং পূর্ব বর্ধমানের যোগাযোগ স্থাপনের রাস্তা এই জলপথ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের জন্য পূর্বতন সরকারের আমল থেকে ব্রিজের আবেদন জানিয়ে আসছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। অবশেষে সীলমোহর পড়লো রাজ্য বাজেটে।

আর তাতেই খুশির হাওয়া নদিয়ার শান্তিপুরে। তাহলে কি রাজ্যে পরিবর্তনের পর নতুন সরকারের হাত ধরে এবার শান্তিপুরের নৃসিংহপুর ঘাট থেকে কালনা ঘাট পর্যন্ত নতুন সেতু হতে চলেছে?

See also  কালনার বৌদ্ধ মন্দিরে বুদ্ধ জয়ন্তী উদযাপন, উপস্থিত মন্ত্রী স্বপন দেবনাথ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি