আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তৃতীয় লিঙ্গ মানুষের পাশে দাঁড়ালেন উপপ্রধান সাহাবুদ্দিন মন্ডল

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব বর্ধমান জেলার জামালপুরের দোলোরডাঙ্গায় বসবাস করেন প্রায় ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষ। যাঁদের পেশা মূলত মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা নাচানো। কিন্তু বিগত প্রায় দু বছর ধরে করোনা পরিস্থিতিতে তাঁদের সেই কাজ প্রায় বন্ধ। স্বভাবতই এই মুহূর্তে এতগুলো মানুষের রুটি রুজি সংকটের মুখে।

খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। তাঁদের এই অবস্থার খবর পেয়ে রাখি পূর্ণিমার দিন তাঁদের পাশে এসে দাঁড়াল পূর্ব বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি তথা জামালপুর ব্লকের জয়হিন্দ বাহিনীর সভাপতি ও জামালপুর ১ পঞ্চায়েতের উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল ওরফে পাঞ্জাব।

তিনি এই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে ৫০ কেজি চাল, ৫০ কেজি আলু সহ তেল মশলা তাঁদের হাতে তুলে দেন। তাঁর কাছ থেকে এই সাহায্য পেয়ে আপ্লুত এই তৃতীয় লিঙ্গের মানুষেরা। সাহাবুদ্দিন বাবু বলেন, করোনা পরিস্থিতিতে এই মানুষগুলোর কাজ নেই। তাই তাঁদেরদের পাশে দাঁড়ালেন তিনি। তাঁদের কে সাহায্য করতে পেরে তিনিও খুব খুশি বলে জানান।

See also  লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি