আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

“৫০ বছরের রেকর্ড ভাঙা ভোট, বাংলায় পরিবর্তনের আভাস”—কৃষ্ণনগরে মোদীর বার্তা

krishna Saha

Published :

“৫০ বছরের রেকর্ড ভাঙা ভোট, বাংলায় পরিবর্তনের আভাস”—কৃষ্ণনগরে মোদীর বার্তা
WhatsApp Channel Join Now

নদীয়া :-প্রথম দফার ভোটে নজিরবিহীন ভোটদানের দাবি তুলে বাংলায় পরিবর্তনের আভাস দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । বৃহস্পতিবার নদিয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে এক বিশাল জনসভা থেকে তিনি বলেন, “এবারের ভোটদান গত ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে”।

 

নদিয়া উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় দুপুরের মধ্যেই প্রায় সব কেন্দ্রেই উল্লেখযোগ্য হারে ভোট পড়েছে, যা রাজ্যের ক্ষেত্রে বিরল ঘটনা।

 

ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনকেও সাধুবাদ জানান তিনি। পাশাপাশি ভোটারদের অভিনন্দন জানিয়ে নির্ভয়ে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান করেন।
প্রধানমন্ত্রী বলেন, “আগে ভোট মানেই খুনোখুনি, অশান্তি ছিল। কিন্তু এবারের প্রথম দফার ভোট অনেকটাই শান্তিপূর্ণ হয়েছে। তাই এই ভোটকে আমি উৎসব বলেই মনে করি’।

 

সভামঞ্চে পৌঁছনোর পর বিজেপি নেতৃত্বের তরফে তাঁকে যুগাবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তি তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর বিজেপি নেতৃত্ব রাজ্যে ক্ষমতায় এলে সম্ভাব্য জনমুখী প্রকল্পের রূপরেখাও তুলে ধরেন।
বক্তব্যের মাঝে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের”।

 

একইসঙ্গে ৪ মে-র ফলাফলে বিজেপির জয়ের ব্যাপারেও আশাবাদী সুর শোনা যায় তাঁর কথায়। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা হবে।

 

প্রধানমন্ত্রীর এই জনসভাকে ঘিরে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে লক্ষাধিক মানুষের সমাগম হয়। গোটা শহর জুড়ে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সভায় উপস্থিত ছিলেন বিজেপির নদিয়া উত্তর ও দক্ষিণ জেলার শীর্ষ নেতৃত্বসহ একাধিক দলীয় নেতা-কর্মী।
সব মিলিয়ে, প্রথম দফার ভোটের দিনই রাজনৈতিক বার্তায় সরগরম হয়ে উঠল রাজ্য রাজনীতি।

See also  তেহট্টে প্রধানের স্বামী পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, প্রতিবাদ শাসকদলের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি