আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সওকাত মোল্লার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ দায়ের থানায়

krishna Saha

Published :

Soukat Molla
WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ক্যানিং : এবার শিশু পুত্রকে আটকে রেখে বধূকে ধর্ষণের অভিযোগ প্রাক্তন তৃনমূল কংগ্রেসের বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে।ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় এনআইএর জালে শওকত মোল্লা। এবার তাঁর বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। গত ১৫ ই জুন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ঐ মহিলার দাবি, ঘটনাটি গত ২০১৯ সালে মার্চ মাসের। সেই সময় তাঁর বছর পাঁচেকের সন্তানকে বেশ কয়েক জন সমাজবিরোধী তুলে নিয়ে যায়।সন্তানকে ফিরে পেতে অভিযুক্তদের একজনের সঙ্গে যোগাযোগ করেন ঐ মহিলা।ওই অভিযুক্ত শওকত মোল্লার গাড়ি চালকের দাদা। সে ডেরায় ডেকে নিয়ে যায়। সেখানে মহিলাকে মারধর ও ধর্ষণ করা হয় বলেই অভিযোগ। বলা হয়, যখনই ডাকা হবে,তখনই না আসলে সন্তানকে আর ফিরে পাবেন না। অভিযোগ,ধর্ষণের ছবি ওভিডিও অভিযুক্ত তুলে রেখে ব্ল্যাকমেল করে। ছবি ও ভিডিও ভাইরাল করার হুমকিও দেওয়া হয় বলেই অভিযোগ। বধূর আরও দাবি, ওই অভিযুক্তই নাকি শওকতের ডেরায় পাঠায় তাঁকে।শওকতও নাকি ধর্ষণ করে ঐ মহিলাকে। এতদিন ধরে ভয় এবং লজ্জায় তিনি কিছু জানাতে পারেননি বলেই দাবি বধূর। বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয় একজনের।

আহত হন আরও বেশ কয়েক জন।আর সেই ঘটনার তদন্তে এনআইএ-র একাধিক দল ভাঙড়ে হানা দেয়। একটি দল ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বাড়ি,দলীয় কার্যালয় সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। তবে তল্লাশির আগেই এলাকা ছাড়েন শওকত।বেশ কয়েক দিন পর কামালগাছি থেকে শওকতকে গ্রেপ্তার করা হয়। শওকতকে ঘটনার মূল সন্দেহভাজন বলে দাবি করে এনআইএ। বর্তমানে জেলে রয়েছেন শওকত মোল্লা। তারপরই থানায় গিয়ে অভিযোগ দায়ের করার সাহস পান ঐ অভিযোগ কারী মহিলা।আর তিনি এই ঘটনার সুবিচার চান।

See also  রক্তদান শিবির

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি