উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর :- সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে তিন দিনের জনকল্যাণ শিবির। পূর্বতন রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’-এর মতো এই শিবির থেকেও মিলছে একাধিক সরকারি প্রকল্প ও পরিষেবা। তবে এ বার পাওয়া যাচছে ‘ডাবল বেনিফিট’।এতদিন কেবল রাজ্য সরকারের ২৫টি প্রকল্প, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার, তফসিলি বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো ২৫টি প্রকল্পের সুবিধা মিলতো।

আর এ বার রাজ্যের পাশাপাশি কেন্দ্রের আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা, পিএম জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা,মুদ্রা লোন যোজনা, পিএম সূর্যঘর, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ন্যাশনাল স্কলারশিপ পোর্টালেরও সুযোগ মিলছে। সব মিলিয়ে ৫৫টির বেশি সরকারি প্রকল্পে আবেদন,নাম নথিভুক্তি করণ করা যাচছে।বর্ষার কারণে খোলা মাঠের পরিবর্তে বেশির ভাগ ক্যাম্প স্কুল, কলেজ বা কমিউনিটি হলে আয়োজন করা হয়েছে। নতুন করে চালু হওয়া আয়ুষ্মান ভারত ও অন্নপূর্ণা যোজনা-সহএকাধিক সরকারি প্রকল্পের সুবিধা মিলছে এই শিবির থেকে। পাশাপাশি বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী, জব কার্ড, ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কলারশিপ-সহ পরিচিত প্রকল্পগুলির আবেদনও গ্রহণ করা হচছে।এদিন জয়নগর এক নং ব্লকের অধীন দুটি শিবির পরিচালিত হয়।
জয়নগর বিধানসভার জন্য বহড়ু বিডিও অফিস এবং বারুইপুর পূর্ব বিধানসভার জন্য শান্তিপুর হাইস্কুলের মাঠ।এদিন শিবির দুটি দেখাশোনা করেন বারুইপুর মহকুমা ডেপুটি ম্যাজিস্টেট পারমিতা চক্রবর্তী,জয়নগর এক নং বিডিও শুভজিত দাস,জয়েন্ট বিডিও অপূর্ব কর্মকার।দ:২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গেল,যে পঞ্চায়েত সমিতি গুলি চার থেকে সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত, সেখানে একটি করে শিবির হচছে। আর সাতের বেশি গ্রাম পঞ্চায়েত থাকলে আয়োজন করা হয়েছে দু’টি শিবিরের। ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত চলবে এই শিবির। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সরাসরি সেখানে গিয়ে বিভিন্ন প্রকল্পের ফর্ম সংগ্রহ, ফর্ম পূরণ ও জমা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নথি যাচাইয়ের সুবিধা পাচছেন। কিছু ক্ষেত্রে অন-স্পট পরিষেবাও দেওয়া হচছে।আর এই পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষ।এর আগে রাজ্য জুড়ে একাধিক দফায় দুয়ারে সরকার কর্মসূচি সফলভাবে পরিচালিত হয়েছে। সেই অভিজ্ঞতাকেই সামনে রেখে নতুন এই উদ্যোগে জোর দিয়েছে প্রশাসন।







