দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারের রাজনৈতিক পরিস্থিতি আবারো খবরের শিরোনামে। আজ সকালে ডায়মন্ড হারবারের একাধিক এলাকায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার ঘিরে ছড়াল চাঞ্চল্য। দুর্নীতির অভিযোগ এবং অতীতে স্থানীয় বিজেপি কর্মীদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই পোস্টারিং কর্মসূচি বলে দাবি বিজেপির আক্রান্ত কর্মী ও স্থানীয় নেতৃত্বের।

মূলত ডায়মন্ড হারবার পৌরসভা চত্বর-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় তৃণমূলের বেশ কয়েকজন প্রথম সারির নেতার নাম উল্লেখ করে পোস্টার দেওয়া হলো।পোস্টারে তৃণমূল নেতা অমিত সাহা, গৌতম অধিকারী, শামীম আহমেদ এবং মেহেবুব রহমান গায়েন-সহ একাধিক নেতার নাম উঠে এসেছে।
পোস্টারগুলিতে সরাসরি অমিত সাহাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
বিজেপি কর্মী ও স্থানীয় নেতৃত্বের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় দুর্নীতির রাজত্ব চলছে এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ওপর ধারাবাহিকভাবে অত্যাচার করা হয়েছে। সেই অভিযোগ ও বঞ্চনার প্রতিবাদেই সকালে একজোট হয়ে পোস্টারিং কর্মসূচি পালন করা হচ্চে।
তবে এই পোস্টারিং এর ব্যাপারে তৃণমূল নেতারা কেউ কথা বলতে রাজি হয়নি











