আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বেকারত্বের লাশ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বেকারত্বের লাশ

সুদীপা

এই ছেলে নাম কী তোমার
এই মর্গে কেন এলে ?
মা বাপ স্বজন ফেলে এসে
তুমি এমন কী সুখ পেলে ?
আমার নাম,কয়েক ঘন্টা আগেও ছিল
এখন সবাই বলছে শুধুই লাশ
যে মায়ের আঁচলে মুখ মুছতাম আগে
সেই আঁচলেই চিলেকোঠায় গলায় দিয়েছি ফাঁস ।
কী বললে তুমি, করেছো আত্মহত্যা?
ছিঃ, তুমি জানো না এ মহা পাপ?
যে গলা দিয়ে নামতো পেটে মায়ের বুকের দুধ
সেই গলাতেই দিলে কালো ছাপ ;
তাছাড়া কিছু উপায় ছিলনা আর
বাবা দাদার ঘাড়ে বসে কতদিন আর চলতো ?
হাজার চেষ্টা করেও একটা চাকরি পাইনি
পাড়ার লোকে টিটকারি দিয়ে নানান কথা বলতো ।

তাল মিলিয়ে বাবা দাদার সাথে
বৌদিও দিতো রোজ খাবার খোঁটা
পকেট শূন্য ভাঁড়ে মা ভবানী তাই
বোনও দিতো না কোনদিন ভাইফোঁটা ।
প্রেমিকাও হাত ছেড়েছিল সেই দিন
বেকার জীবন চাকরি পাইনি বলে
এমন ছেলের বউ সে কী করে হবে ;
মুখ ফিরিয়ে গিয়েছিল তাই চলে ।
বন্ধুরা যত ছিল আমার চেনা
তারাও আর ঘেঁষতো না খুব কাছে
কানাকানি হতো আমায় নিয়ে পাড়ায়
আমার কত মুরদ তাদের জানা আছে ।
আমি ছিলাম সবার গলগ্রহ
কথায় কথায় মারতো বাবা চড়
এসব জ্বালা সইতে না পেরে
অভিমানে মা বলেই ফেললো মর ।
তাইতো শেষে সহ্য ছটফটালো
ধৈর্য্য জোরে ধমক দিলো এসে
মায়ের শাড়ি পেঁচিয়ে নিলাম গলায়
জীবন গেল ঘুমের সাথে মিশে ।
তাকিয়ে দেখো আমার আশেপাশে
আমার মতোই আছে এমন কত
এই ভাবেই তো গল্প হয়ে যায়
অবসাদের বেকার জীবন যত ।
দামী সার্টিফিকেট, মেডেল থেকেও যখন
ঘোচেনা সেই বেকার বদনাম
এমন করেই শরীরটাকে শূন্য করে দিয়ে
বেকার সমাজ চুকিয়ে যায় বর্ণ চেনার দাম ।

See also  পূর্ব বর্ধমান জেলা পুলিশের বসানো বিনে পয়সার হাট থেকে খাদ্যসামগ্রী পেলেন ৭০ টি নিরন্ন পরিবার

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ১৪ বছর ধরে এই পেশায় আছি